১। কিভাবে ইমেইল ক্যাম্পেইন পাঠানো হয়
প্রথমে আপনি আপনার পছন্দমত ইমেইল অ্যাড্রেসলিস্ট, ইমেইল টেমপ্লেট, ইমেজ ইত্যাদি আপনার পার্সোনাল ওয়েববেস ইমেইল সার্ভারের আপলোড করুন । ইমেইল পাঠানোর আগে এস এম টি পি (smtp)টেস্ট করে নিন । ইমেইল ক্যাম্পেইন বিষয়টি আসলে পুরোপরি প্রাক্টিক্যাল তাই ভিডিও টিউটোরিয়ালটি সব বুঝতে পারবেন ।২। ইমেইল ক্যাম্পেইন পাঠানোর কিছু টিপস
আমার কাছে ইমেইল ক্যাম্পেইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইমেইলের সাবজেক্ট । কারণ, সাবজেক্ট ভালো না হলে আপনার ইমেইল ওপেনিং রেট ভালো হবে না । আর ওপেনিং রেট ভালো না হলে আপনার ইমেইল ক্যাম্পেইন পাঠিয়ে লাভ কি ??আপনারা যারা এসইও সম্পর্কে জানেন তারা সব সময় বলে থাকেন, “আর্টিকেল ইস কিং(Article Is King)” । “”” ঠিক তেমনই, সাবজেক্ট হল ইমেইল ক্যাম্পেইনের কিং !
তাই সাবজেক্ট যত ভালো হবে আপনার ইমেইল ওপেন হওয়ার সম্ভবনা বেশী হবে । কিন্তু ইমেইলের ওপেনিং রেট বাড়ানোর জন্য কোন মিথ্যা বা স্পামি কোন কিছু লিখবেন না ।
সহজ, সুন্দর ও ছোট সাবজেক্ট লিখলে ভালো হয়, কিন্তু আকর্ষণীয় হতে হবে ।
একটা উদাহারন দিচ্ছি, কারণ, ইমেইলের সাবজেক্ট কেমন হবে তা ভালোভাবে বোঝলেই আপনার ইমেইল ক্যাম্পেইন হিট !!!!
ধরুন, আপনি একটা মেয়েকে মনে মনে পছন্দ করেন এবং মেয়েটিও মনে মনে আপনাকে পছন্দ করে । কিন্তু কেউ কাউকে কখনো বলেন নি ………।।
একদিন আপনি সাহস করে তাকে বলেই ফেললেন আপনার মনে কথা…… আই লাভ ইউ এবং সাথে সেইসব কথা যা আপনি অনেকদিন ধরে বলতে চেয়েছেন সেই না বলা কথাগুলো……।।
তারপর শুধু অপেক্ষা তার উত্তরের………।।
উত্তরে মেয়েটি মুচকি হাসি দিয়ে চলে গেল……।।
মানে মেহেফিল জইমা গেছে …………… কাজী ডাকতে হইব !!!!
আপনার মনের এতদিনের সব প্রশ্নের উত্তর সে কিন্তু একটি মুচকি হাসিতে বুঝিয়ে দিয়েছ । তাকে কিন্তু সব কিছু ভেঙ্গে বলতে হয় নি ………।।
শুধু একটা…………… কী ???
মুচকি হাসি ।।
তারমানে ইমেইলের সাবজেক্টটা কেমন হবে তা ভালোভাবে বুঝতে পেরেছেন আশা করি ।
৩। কোন প্রকার হোস্টিং ছাড়া interspire script ব্যবহার করার পদ্ধতি
১৪ পর্বের টিউটোরিয়াল পর অনেক আমাকে ফেসবুক গ্রুপে ও চ্যাটে পি এম করেছেন যে, আমাদের কাছে এই মুহূর্তে ভি পি এস বা কোন হোস্টিং নাই কিন্তু interspire ব্যবহার গুলো শিখতে চাই …।।আর তাই আপনাদের জন্য একটা ছোট বুদ্ধি খাটিয়ে একটা রাস্তা বানিয়েছি । তা হল, ওয়েবডিজাইনারা তারা তাদের কাজের প্রেভিউ সুবিধা জন্য xamp নামক সফটওয়্যার ব্যবহার করে । মানে নিজের কম্পিউটারকে লোকাল সার্ভার বানায় । ঠিক তেমনই আপনি আপনার কম্পিউটারকে লোকাল সার্ভার বানিয়ে interspire আপলোড করে তার ব্যবহার শিখতে পারবেন । কিন্তু তা দিয়ে আবার ইমেইল পাঠানোর কাজ করতে যাবেন না । শুধু interspire প্র্যাকটিস করার জন্য এই পদ্ধতি ।
আমি আগেই বলেছি, আসলে বিষয়টি পুরোপরিই প্রাক্টিক্যাল তাই ভিডিও টিউটোরিয়ালটি সব বুঝতে পারবেন ।
৪। আমার কিছু কথা
বলতে পারেন, আজ “প্রফেশনালইমেইলমার্কেটিংশিখুন, সফলক্যারিয়ারগড়ুনএর১৫তম পর্ব মানে, ইমেইলমার্কেটিং এর শেষ পর্ব । আর ১৬ হল, ইমেইল মার্কেটিং এর মাধ্যমে অ্যাফিলিয়েটমার্কেটিংকরারস্পেশাল লাইভ প্রোজেক্ট এর একটা বিশেষপর্ব । তাই প্রকৃতপক্ষে আজই ইমেইলমার্কেটিং এর শেষ পর্ব ……।।লিখতে খুব কষ্ট হচ্ছে কারণ, যে কোন বিদায় বা শেষ…… খুব হৃদয়বিদারক …।।
ছোটবেলায়, আমাদের বাসায় যখন কোন আত্মীয়স্বজন(মামা,চাচা,…।।) আসত, তখন অনেক খুশি হতাম। কিন্তু যখন চলে যেত তখন অনেক কান্না করতাম, অনেক কষ্ট হত ।
ঠিক তেমনই আজও হচ্ছে…।।
আমি ইমেইল মার্কেটিং টিউটোরিয়ালটি লিখার অনুপ্রেরনা পেয়েছি, জেনেসিসব্লগের কর্ণধার বাংলাদেশের সেরা এসইও এক্সপার্ট ইকরাম ভাইয়ের কাছ থেকে……।।
তিনি না হলে হয়ত আপনারা আজ, ইমেইল মার্কেটার হাবিবুর রহমান দিপুকে পেতেন না । তাই মন থেকে সারাজীবন ধন্যবাদ দিয়ে যেতে চাই আমার প্রিয় ইকরাম ভাইকে ।
আগে অনেক কষ্ট লাগত……কারণ, আমার ওপর কোন বড় ভাইয়ের ছায়া নাই । কিন্তু এখান অনেক মজাই আছি……কারণ, এখান আমার ওপর ছায়া আছে না……………।।
মানে, আমার প্রিয় ইকরাম ভাইকে আছে না………।।
সাথে আপনাদের ভালবাসায় দিন দিন পাগল হয়ে যাচ্ছি । তাই আপনাদের কথা দিচ্ছি, মাঝে মাঝে হাজির হবো এডভান্স ইমেইল মার্কেটিং টিউটোরিয়াল নিয়ে……………শুধু তাই না সাথে থাকতে পারেন লাইভ ওয়ার্কিং প্রোজেক্ট !!!
আর আগামীপর্ব মানে, বিশেষপর্ব মানে, ইমেইল মার্কেটিং এর মাধ্যমে অ্যাফিলিয়েটমার্কেটিংকরারস্পেশাল লাইভ প্রোজেক্ট ।
এখান কথা হচ্ছে, “ইমেইল মার্কেটিং এর মাধ্যমে অ্যাফিলিয়েটমার্কেটিংকরার লাইভ প্রোজেক্ট দেখানো” এই বিষয়টা অনেকেই দেখিয়েছে এবং দেখাচ্ছে………।।
তাই এই বিষয়টা নতুন করে দেখানোর কিছু নাই ।
সুতরাং, ১৬ পর্ব মানে ইমেইল মার্কেটিং এর মাধ্যমে অ্যাফিলিয়েটমার্কেটিংকরার লাইভ প্রোজেক্ট দেখানো হবে না ।
কিন্তু আমি আপনাদের এই ১৬ পর্বের বিষয়টার পরিবর্তে একটা নতুন অ্যাফিলিয়েট নেটওয়ার্ক কোম্পানির সাথে পরিচয় করিয়ে দিব এবং সেই সাথে কিভাবে ঐ অ্যাফিলিয়েট নেটওয়ার্ক কোম্পানির পন্য বিক্রি মানে অ্যাফিলিয়েটমার্কেটিং করতে হেল্প করব । শুধু এই পর্ব না, ডে বাই ডে জোশ জোশ ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হব ইনশাল্লাহ । যার প্রমান আগামীপর্বেই পাবেন !!!
No comments:
Post a Comment