Breaking

Thursday, May 10, 2018

“প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” এর পূর্ণাঙ্গ চেইন কোর্স এর ১২তম পর্ব

বাইকে স্বাগতম জানাচ্ছি, “প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফলক্যারিয়ার গড়ুন” পূর্ণাঙ্গ চেইন কোর্স এর ১২তম পর্বে। “প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফলক্যারিয়ার গড়ুন” পূর্ণাঙ্গ চেইন কোর্সের তিনটি অংশের দুইটি অংশ শেষ, মানে ইমেইল টেমপ্লেট ও ইমেইল লিস্ট বিল্ডিং এই দুইটি অংশ শেষ । বাকি একটি অংশ হল ইমেইল সার্ভার থেকে ইমেইল সেন্ডিং করা, যা এই পর্ব থেকে শুরু হচ্ছে ।




১। ডোমেইন ও হোস্টিং কি ?

সাধারণ অর্থে ডোমেইন মানে জমি বা সম্পত্তিকে বলা হয়। আপনার ওয়েবসাইটও আপনার সম্পদ । আর হোস্টিং হল জায়গা বা স্পেস । যেমন, আমার দশ কাঠা জমি আছে বা বিশ কাঠা জমি আছে……।। জানি বুঝেন নাই !!
একটা ছোট উদাহারন দিয়ে বুঝিয়ে দিচ্ছি………।
47587897
ঢাকার বুকে অবস্থিত “যমুনা ফিউচার পার্ক” যা এশিয়ার ভিতরে প্রথম ও বিশ্বের ভিতরে তৃতীয় সর্ববৃহৎ শপিং কমপ্লেক্স । যার জায়গা হল প্রায় ৪১ হাজার বর্গফিট । এখানে শপিং কমপ্লেক্সের নাম হল “যমুনা ফিউচার পার্ক” এবং যে জায়গায় এটা স্থাপত্য হয়েছে তার পরিমাণ “৪১ হাজার বর্গফিট” মানে হোস্টিং ।
তার মানে ডোমেইন নাম হল আপনার ওয়েবসাইটের নাম যেমন, www.emailmarketersbd.com . এটা একটা নাম বা ডোমেইন নেইম । আপনার সম্পত্তির নাম ।
অনেকে বলতে পারেন .com ছাড়াও তো .net, .org বা .info থাকে ? হা পারে যেমন, দিপু খান, দিপু রহমান, দিপু ইসলাম হতেই পারে যার যার টাইটেল……।।
আর যে জায়গা জুড়ে আপনার আপনার ওয়েবসাইটটি দাড়িয়ে আছে তাকে বলা হয় হোস্টিং । যেমন, আমরা অনেক সময় বলি আমার ওয়েবসাইট এর স্পেস ১ জিবি বা ২ জিবি বা ১০ জিবি……… আর “যমুনা ফিউচার পার্ক” এর বিল্ডিং কে বলা যেতে পারে ওয়েবসাইট…।।
ভুলে গিয়েছিলাম, আরেকটা জিনিষ টা হল ব্যান্ডউইথ । এটা হচ্ছে, বলে না যে, ১ জিবি হোস্ট সাথে ১০ বা ২০ জিবি ব্যান্ডউইথ । মানে ধরুন, “যমুনা ফিউচার পার্ক” ভিতরে ১০০ জন প্রবেশ করলে আর জাইগা নাই ভিতরে মানে ধারনক্ষমতা ১০০ জনের । কিন্তু এখান যদি ১৫০ জন মানুষ আসে ১০০ জন ভিতরে প্রবেশ করতে পারবে আর বাকি ৫০ প্রবেশ করতে পারবেন না ।
তারমানে কাপাবেলিটি বা ধারনক্ষমতাই হল ব্যান্ডউইথ ।

২। ডোমেইন ও হোস্টিং সম্পর্কে কেন জানতে হবে ?

আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে ইমেইল মার্কেটিং শিখতে কেন ডোমেইন ও হোস্টিং সম্পর্কে কেন জানতে হবে !! আপনি জিমেইল বা ইয়াহু থেকে মেইল পাঠান ওদের ইমেইল সার্ভার থেকে যা ডোমেইন ও হোস্টিং এবং ইমেইল স্ক্রিপের সমন্বয়ে তৈরি । ঠিক তেমনি আপনি যদি নিজের ইমেইল সার্ভার থেকে ইমেইল পাঠাতে চান, তাহলে তো আপনার ও ইমেইল সার্ভার তৈরি করতে হবে । যা তৈরিতে ডোমেইন ও হোস্টিং এবং ইমেইল স্ক্রিপের সমন্বয় করতে হবে । আর এই জন্যে আপনাকে ডোমেইন ও হোস্টিং সম্পর্কে ভাল জানতে হবে । বিশেষ করে হোস্টিং সম্পর্ক ক্লিয়ার ধারণা থাকতে হবে ।
url
ঠিক আছে ।

৩। সাব-ডোমেইন কি ও হোস্টিং এর প্রকারভেদ ?

সাব-ডোমেইন কি এটা আমি খুব সহজে বুঝিয়ে দিতে পারি শুধু নিচের ছবিটা দেখেন । অভিনেতা ও সংগীত শিল্পী তাহসান এবং তার স্ত্রী অভিনেত্রী মিথিলা এই দুই জনকে প্রায় সবাই চেনেন । আর এটা তাদের নতুন অতিথি আইরা তেহেরিম মানে সাব-ডোমেইন……।
আশা করি বোঝাতে পেরেছি সাব-ডোমেইন আসলে কি । যেমন, আমার ডোমেইন নেইম ছিল www.emailmarketersbd.com । এখান চাইলে আমি আমার ডোমেইনের আন্ডারে ইচ্ছামত সাব-ডোমেইন তৈরি করতে পারি । যেমন, dipu.emailmarketersbd.com বা info.emailmarketersbd.com বা (আমার যা ইচ্ছা.emailmarketersbd.com) । এটা হল সাব-ডোমেইন । বুঝছেন ? না বোঝলে ভিডিও টিউটোরিয়াল টা দেখলেই ক্লিয়ার হয়ে যাবেন ।
Tahsan_Mithila-Couple_dailybanglanews24
এবার আসি, হোস্টিং আসলে কয় ধরণের হতে তা নিয়ে কিছু বলি……।। মানে কোনটায় কি সুবিধা, মাসে টাকা দিতে হবে না বছরে এই আর কি ।
শেয়ারড হোস্টিং :- এটা এমন ধরণের হোস্টিং যা একাধিক মানুষ একসাথে ব্যবহার করে । মানে আপনি চার বন্ধু মিলে একটা গ্রিল চিকেন খেলেন । একা একটা গ্রিল চিকেন খাওয়া কষ্ট হতে পারে বা টাকা কম থাকায় শেয়ার করে খেয়ে নিলেন । অর্থাৎ একটা বড় হোস্টিং বা স্পেসকে কয়েকজন শেয়ার করে ব্যবহার করাই হল শেয়ারড হোস্টিং ।
VPS ও ডেডিকেটেড হোস্টিং :- VPS এর অর্থ হল ভার্চুয়াল প্রাইভেট সার্ভার । আর ডেডিকেটেড হোস্টিং হল পুরোটাই আপনার, মানে আপনি কারো সাথে আপনার হোস্টিং শেয়ার করবেন না । এই বিষয়গুলো আমরা পরবর্তীতে জানবো এখান শুধু নাম দুটো জেনে রাখুন ।

৪। ডোমেইন ও হোস্টিং কোথা থেকে কিনবেন ও কিভাবে ?

আপনার যদি মাষ্টারকার্ড থাকে তাহলে ইন্টারন্যাশনাল কিছু ডোমেইন ও হোস্টিং কোম্পানি থেকে আপনি নিজেই ডোমেইন নেইম ও হোস্টিং বা স্পেস কিনতে পারেন । অথবা, আপনি বাংলাদেশী ডোমেইন ও হোস্টিং প্রভাইডারদের কাছ থেকেও কিনতে পারেন ।
Good-and-Affordable-Web-Hosting-Company
তবে আমার মতে বাংলাদেশী ডোমেইন ও হোস্টিং প্রভাইডারদের কাছ থেকে না নিয়ে গুডেডী, ব্লুহোস্ট বা হোস্টগেটর বা এ জাতীয় কোন ইন্টারন্যাশনাল ডোমেইন ও হোস্টিং কোম্পানি থেকে নিতে পারেন ।
আপনার যদি মাষ্টারকার্ড থাকে না থাকে তাহলে যার আছে তার কাছ থেকে হেল্প নিতে পারেন ।

৫। সি-প্যানেল এর বেসিক পরিচিতি

সি-প্যানেল হল আপনার হল আপনার হোস্টিং এর দলিল । মানে আপনার যেমন বাড়ি বা আপনার সম্পতির দলিলপত্র থাকে, যেখানে লিখা থাকে আমার ঐ জিনিষটা এখানে আছে, ঐ জিনিষটা ঐখানে আছে । ঠিক তেমনই আপনার ওয়েবসাইটের দলিল হল সি-প্যানেল । যেখানে আপনি আপনার ডোমেইনের আন্ডারে সাব-ডোমেইন তৈরি, ইমেইল অ্যাড্রেস তৈরি, ডাটাবেস তৈরি, ওয়েবপেইজ বা ডাটা আপলোড ইত্যাদি বিষয়গুলো থাকে ।

No comments:

Post a Comment